রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
ব্যাংক খাত পুনরুদ্ধার: বছরে লাগবে ৬০ হাজার কোটি টাকা প্রশ্নপত্র ফাঁসে সন্দেহ যুব উন্নয়ন অধিদপ্তরের কিছু কর্মকর্তা–কর্মচারীর দিকে প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, ক্ষুব্ধ তরুণদের সড়ক অবরোধ শ্রীমঙ্গলে বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত খাইবার পাখতুনখাওয়া জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য হলে বন্ধ হবে বন দখলও: বনমন্ত্রী দুর্গাপূজায় প্রহরীর ভূমিকায় থাকবে বিএনপির নেতা-কর্মীরা সব জাতিগোষ্ঠীকে সম্পৃক্ত করার ভিত্তি গড়েছিলেন জিয়াউর রহমান: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু ওল্ড ট্রাফোর্ডে হাতাহাতি, লাল কার্ড: শেষ মুহূর্তে গোল করে ১০ জনের টটেনহাম রুখে দিল ইউনাইটেডকে

মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় আটক ১১

মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম থেকে তাদের আটক করে। এসময় একটি কাঠের বোটসহ বিপুল পরিমাণ পণ্যসামগ্রী জব্দ করা হয়।

নৌবাহিনী জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একটি কাঠের বোটকে ধাওয়া করা হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শেষ পর্যন্ত এফবি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১ নামের বোটটি আটক করা হয়। এতে থাকা ১১ জন পাচারকারীকে আটক করে জাহাজে তোলা হয়।

পরে বোট তল্লাশি করে আলু ১৫ হাজার কেজি, রসুন ৭৫০ কেজি, ময়দা ২ হাজার ৫০০ কেজি, মসুর ডাল ২ হাজার ৫০০ কেজি, কোমল পানীয় ১৪ হাজার ৪০০ বোতল (টাইগার/স্পিড), গ্যাস লাইটার ৬০০ পিস, শেভিং ব্লেড ৮০০ পিস, তিনটি মোবাইল ফোন, একটি বাইনোকুলার, একটি কম্পাস এবং ৪০০ ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়।

আটককৃত পাচারকারী, বোট ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমনসহ সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল কার্যক্রম নিয়মিত চালানো হচ্ছে বলে জানায় নৌবাহিনী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: