শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে ধর্ষণ অভিযোগ গ্রেফতার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম তামিমকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।

‘অভিযুক্ত’কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারা উভয়ে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তামিম দক্ষিণ চরবংশি ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মাঝি বাড়ির পল্লী চিকিৎসক মো. সেলিমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর ধরে কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ওই কিশোর। বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে কিশোরীর সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলা হয়। বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে কিশোর অস্বীকৃতি জানায়। কোনো উপায় না পেয়ে ওই কিশোরী রায়পুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযুক্তের বাবা মো. সেলিম ও মামা জয়নাল জানান, পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে কিশোর তামিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, কিশোর তামিমের সামনে কিশোরী জবানবন্দী দিয়েছে। তার ভিত্তিতে ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। শনিবার সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষে উভয়কে আদালতে পাঠানো হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: