মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

মৌলভীবাজার ২৬ চা বাগানের শ্রমিকদের কর্মবিরতি

মৌলভীবাজার প্রতিনিধি : বেতন বৃদ্ধিসহ দূর্গা পুজার আগে বেতন বোনাস পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ২৬ চা বাগানে একযোগে দুই ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২৬ টি চা বাগানে শ্রমিকরা এ কর্মবিরতি পালন করে।

এসময় শ্রমিকরা বলেন, বর্তমানে মুজুরি ১শ’ ২ টাকা মুজুরি দিয়ে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এসময় শ্রমিকরা তাদের ৩শ’ টাকা মুজুরির দাবী জানান।

কর্মবিরতি চলাকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়েনের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, মালিক পক্ষের সাথে বৈঠকে ৩শ’ টাকা মজুরী দাবি করা হলে ১শ২০টাকা দিতে রাজী হলেও দীর্ঘ ২৩ মাস অতিক্রান্ত হলেও এখনও ১শ’ ২ টাকা হারে মজুরী দেয়া হচ্ছে। তিনি দূর্গা পূজার আগেই চা শ্রমিকদের নতুন মুজুরিসহ বেতন কাঠামো বাস্তবায়নের দাবী জানান।

নেতৃবৃন্দ জানান, আগামীকাল সারাদেশের চা বাগান শ্রমিকরা অভিন্ন দাবীতে কর্মবিরতি পালন করবে এবং এ কর্মসূচী থেকে ২ দিনের আল্টিমেটাম বেধে দিয়ে দেশজুড়ে অবরোধ কর্মসূচী ঘোষনা করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: