শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম শিক্ষার্থী তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবে বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ ‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার বিএনপি নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

কালিগঞ্জের আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন ও শিক্ষকদের সংবর্ধনা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে নবনিযুক্ত সহকারী শিক্ষকবৃন্দ এবং গুণীজনদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে৷ শুক্রবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় চাম্পাফুল আঃ প্রঃ চঃ মাধ্যমিক বিদ্যাপীঠের মিলনায়তনে ‘আমরা’ সংগঠনের আয়োজনে আলমগীর কবির ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনটির উপদেষ্টা নাজমুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার তরুণ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোখসানা পারভীন পলি, আলমগীর কবির ফাউন্ডেশনের পরিচালক এম ডি আলমগীর কবির, আলহাজ্ব আম্বিয়ার রহমান, সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি অলিউল্লাহ ।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে বলেন এম ডি আলমগীর কবির জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার চেষ্টা করতে হবে। সমাজে নানা শ্রেণি পেশার মানুষ রয়েছে। সবাইকে সমান মর্যাদা ও শ্রদ্ধা করতে হবে। সর্বোপরি পিতামাতা ও শিক্ষকদের সম্মান এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারলেই জীবনের সফলতা লাভ করা সম্ভব।

এসময় মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়। এসময় আবৃত্তি, গান ও কৃতি শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে সংগঠনটির সদস্যরা। পরে অনুষ্ঠানের সভাপতি মো. অলিউল্লাহ’র সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালে প্রতিষ্ঠা লাভ করে আলমগীর কবির ফাউন্ডেশন। এটি বাংলাদেশের দক্ষিণ বঙ্গের জেলা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সমাজের বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে সুনাম কুড়িয়েছে সংগঠনটি

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: