মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

করোনায় মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি :: করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সোলায়মান দেওয়ান (৭০)। বৃহস্পতিবার ভোরে তিনি রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের ছেলে বদিউজ্জামান দেওয়ান রনি জানান, সোলায়মান দেওয়ান দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এর মধ্যে গত ২৯ সেপ্টেম্বর মধ্যে রাতে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। গত ১অক্টোবর তার করোনা শনাক্ত হয় সেদিনই অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় (আজ) বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার সময় তিনি মারা যান।

এদিকে সোলায়মান দেওয়ানের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম। তিনি জানান, আওয়ামী লীগের দুর্দিনে সোলায়মান দেওয়ান প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার মৃত্যুতে গজারিয়া উপজেলা আওয়ামী রাজনীতির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: