মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
কুমিল্লার তিতাসে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার গাজীপুর খাঁন সরকারি মডেল বহুমুখী হাইস্কুল এন্ড কলেজে এ ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।
এসময় তিনি বলেন টাইফয়েড প্রতিরোধে এ টিকাদান কর্মসূচি নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু কিশোরদের টিকা গ্রহণে উৎসাহিত করতে হবে।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. সরফরাজ হোসেন খান, মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা জামান আশিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়াসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।