শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম
‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার বিএনপি নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ খেলাপি ঋণ নিষ্পত্তিতে বিশেষ এক্সিট সুবিধা, ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা গোপালগঞ্জে ফিরছে স্বাভাবিক ছন্দ, নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষ চলমান শ্রম আন্দোলনে পোশাকশিল্পে ক্ষতি কত, জরিপ শুরু করেছে বিজিএমইএ শেখ হাসিনার আহ্বানে কোথাও লকডাউন পালিত হয়নি: আবদুস সালাম বিজ্ঞানের নতুন সহকারী এআই, গবেষণায় কী বদলাচ্ছে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির

বাঙালির মুক্তির সনদ হলো তারেক রহমানের ৩১ দফা: কামরুল হুদা

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রনিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে বাঙালির মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা (দঃ) বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কুমিল্লা-১১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুল হুদা।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজারে লিফলেট বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।

কামরুল হুদা বলেন, তারেক রহমান সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, তাদের ভালোবাসা অর্জন করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়। তিনি বলেন, ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। বাংলাদেশ সন্ত্রাসমুক্ত হবে, অন্যায়-অবিচার ও মানুষের মধ্যে কোনো বিভেদ বা বৈষম্য থাকবে না।

দেশে আইনশৃঙ্খলার উন্নতি হবে এবং মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. হাসান, সদস্য সচিব বদিউল আলম নোমান, বিএনপির নেতা আমিন মজুমদারসহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: