বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
ভঙ্গুর অর্থনীতি সামলাতে দেশীয় কৌশলেই এগোচ্ছে সরকার বাংলাদেশপন্থা: একটি নতুন রাষ্ট্রদর্শন জন–আস্থা অর্জনই এখন পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশ কি আরেক এক-এগারোর দিকে এগিয়ে যাচ্ছে পীরগাছায় বিএনপি সভাপতির সারের ডিলারের তালিকা ফাঁস পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তাসহ একগুচ্ছ বার্তা নিয়ে দিল্লিতে ত্রিবেদী’ চাকরির শুরুতে ৩০ হাজার টাকার বেশি বেতন, আবেদন করা যাবে যেসব চাকরিতে ৪ বছরে দরিদ্র মানুষ বেড়েছে ৮০ লাখ, ঝুঁকিতে সোয়া ৬ কোটি মানুষ প্রথমবার নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলবে বাংলাদেশ, সবচেয়ে বেশি খেলেছে কারা অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম

এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে: পাটওয়ারী

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাহাত্তরের ফ্যাসিবাদী কাঠামো দূর করার লক্ষ্যে আমরা কাজ করেছিলাম। কিন্তু সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে আমরা আদতে বাহাত্তরের সংবিধানের পথে হাঁটছি। এক হাসিনা চলে যাওয়ার পর আরেক হাসিনার আগমন চলছে বলেও তিনি মন্তব্য করেছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই সনদ নিয়ে দায়বদ্ধতা দেখায়নি। সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে সরকার সব রাজনৈতিক দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে। এর মাধ্যমে মৌলিক সংস্কারের পথে যাওয়া সম্ভব হবে না।

তিনি আরও বলেন, গণভোটে চারটি ‘হ্যাঁ’ ভোটের প্যাকেজে অস্পষ্টতা রয়েছে যা সরকারের স্পষ্ট করা প্রয়োজন। স্পষ্টতা আসার পরই এনসিপি জুলাই সনদে সই করবে। যদিও এই সনদের আইনি ভিত্তি রয়েছে, নৈতিক ভিত্তি এখনও পাওয়া যায়নি। দুইটি দলের কারণে সরকার ভালো কিছু করতে পারছে না বলেও তিনি আক্ষেপ করেন।

রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কার প্রক্রিয়াকে ভোটব্যাংকের ইস্যু বানানো উচিত নয়। তা করলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে।

এছাড়া, দলটির মনোনয়নপত্র বিক্রির বিষয়ে তিনি জানান, এখন পর্যন্ত ১ হাজার ১১টি মনোনয়ন বিক্রি হয়েছে। চিকিৎসক, শিক্ষক, আলেমসহ নানা শ্রেণির মানুষ ফরম সংগ্রহ করছে। মানুষের এই আগ্রহ দেখে মনোনয়ন ফরমের সময় ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: