রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম
আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় নারী জোটের আলোচনা সভা অনুষ্ঠিত নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা আন্তর্জাতিক নারী দিবসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কোনাল-অন্তরা-মাশার গান ‘নারী যায় বাড়ি’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রত্যাহার বিদেশে বসে হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল এতিমদের সাথে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির ইফতার ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ জ্বালানি নিয়ে হঠাৎ হাহাকার—বাস্তবতা, গুজব ও মজুতদারদের সুযোগসন্ধানী খেলা – কে এম মোবারক

নামাজ না পড়লে বেতন কাটার সেই নোটিশ বাতিল করল গার্মেন্টস কর্তৃপক্ষ

গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের নামাজ না পড়লে বেতন কাটার জারি করা নির্দেশনা বাতিল করেছে।

সোমবার ওই কারখানার কার্যনির্বাহী পরিচালক আবদুল কুদ্দুস স্বাক্ষরিত সংশোধিত এক অফিস নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে– ‘গত ৯ ফেব্রুয়ারির জারি করা নোটিশটি শুধু মুসলিমদের নামাজ আদায়ে উৎসাহিত করার জন্য দেয়া হয়েছিল। বেতন কাটার কোনো উদ্দেশ্য ছিল না। ভুলবশত বেতন কর্তনের বিষয়টি উল্লেখ থাকায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

কারখানার মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক এনামুল করিম বলেন, ‘গত ৯ তারিখের নোটিশে নামাজ পড়ার বিষয়ে বেতন কাটার যে সতর্কতা দেয়া হয়েছিল, এটা মূলত শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ তৈরির জন্য দেয়া হয়। এতে কারও বেতন কাটার উদ্দেশ্য ছিল না।’

কারখানার হিসাব বিভাগের নিরীক্ষক (অডিটর) বিলাস সরকার বলেন, ‘কারখানাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো অভিযোগ কেউ করেননি। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সবাই এখানে কাজ করছেন।’

প্রসঙ্গত চলতি মাসের ৯ তারিখে জারি করা এক নোটিশে অফিস চলার সময় প্রতিদিন কর্মকর্তা-কর্মচারীদের মসজিদে গিয়ে জোহর, আসর ও মাগরিবের নামাজ পড়া বাধ্যতামূলক করা হয়।

এতে বলা হয়, এই তিন ওয়াক্ত নামাজ পড়তে যাওয়ার সময় পাঞ্চ মেশিনে পাঞ্চ করতে হবে। যদি কোনো কর্মী মাসে সাত ওয়াক্ত পাঞ্চ করে নামাজ না পড়েন; তবে একদিনের সমপরিমাণ হাজিরা কেটে নেয়া হবে তার বেতন থেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: