বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

শিরোনাম
দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পদোন্নতি পেলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ১৫ শিক্ষক

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল : সহকারী অধ্যাপক (৬ষ্ট গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ১৫ জন শিক্ষক। ২০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি কলেজ -১ অধিশাখার উপ-সচিব মোঃ আঃ কুদ্ দূূস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়।

সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারী অধ্যাপকগণদের রোববার (২৩ নভেম্বর) দুপুরে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে ফুল দিয়ে বরণ করে নেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুননাহার লিনা।
এসময় লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুননাহার লিনা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পীযুষ কান্তি রায়, যুগ্ম সম্পাদক আবুল বাসার সুমনসহ পদোন্নতি পাওয়া সহকারী অধ্যাপকগণ উপস্থিত ছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের স্বাগত জানিয়ে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুননাহার লিনা বলেন, সহকারী অধ্যাপক পদে পদোন্নতি হয়েছে এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত। নতুন এই পদে পদায়নের মধ্য দিয়ে নতুন উদ্যোমে কলেজ এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকগণ হলেন- বাংলা বিভাগের মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিযুষ কান্তি রায়, রাষ্ট্রবিঞ্জান বিভাগের বাধন কুমার ঘোষ, মোঃ খায়রুজ্জামান, ইসলামী শিক্ষা বিভাগের মুহা. খায়রুজ্জামান, ইস. ইতিহাস বিভাগের শাহানা সুলতানা, ইতিহাস বিভাগের মোঃ নুরুজ্জামান, ভূগোল বিভাগের মরিয়ম বেগম, মার্কেটিং বিভাগের খাঁন আমিরুল ইসলাম, মোঃ ইরাদৎ হোসেন, মনেবিঞ্জান বিভাগের সুরধনী অধিকারী, হিসাববিঞ্জান বিভাগের কাজী সোহেল রানা, সমাজকল্যাণ বিভাগের মোসা. মাওয়ারা খানম, সমাজবিঞ্জান বিভাগের এম.এম তরিকুল আলম, তাপসী হাজরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: