শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ইয়াবা উদ্ধারের মামলায় আ’লীগের ইউপি চেয়ারম্যান মানিক কারাগারে

ইয়াবা উদ্ধারের মামলায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক ওরফে মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার বিকালে অতিরিক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদ এই আদেশ দেন।

আজিজুল হক ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজিজুল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন।

চট্টগ্রাম পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ যুগান্তরকে মোবাইল ফোনে জানান, নগরের হালিশহর থানার ইয়াবা উদ্ধারের একটি মামলায় জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। পরে আজিজুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, ৬ ফেব্রুয়ারি নগরের হালিশহর এলাকা থেকে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করে পুলিশ। তার নাম রেহেনা আক্তার। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। গ্রেফতার আসামির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদক মামলায় আজিজুল হককেও আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার এসআই শহীদ উল্লাহ বলেন, গ্রেফতার ওই নারী জানিয়েছেন ইয়াবাগুলো আজিজুল হকের। এ জন্য তাকে ধরতে অভিযান চালানো হয়। কিন্তু তাকে গ্রেফতার করা যায়নি। তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

পরবর্তী শুনানির দিনে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে জানান এসআই শহীদ উল্লাহ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: