বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
আজ ৭ ডিসেম্বর ২০২৫ ঢাকার বনশ্রী এলাকায় নারীর উন্নয়ন শক্তি প্রশিক্ষণ কেন্দ্রে, ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডি ডাবলিউ ই এ বি)-এর উদ্যোগে “শ্রম আইনে গৃহশ্রমিকদের অন্তর্ভুক্তি ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটি একটি অ-রাজনৈতিক ও অ-লাভজনক ট্রেড সংগঠন, যার মূল লক্ষ্য গৃহস্থালি শ্রমিক নিয়োগকারীদের সচেতন ও সংগঠিত করা এবং গৃহকর্মী–নিয়োগদাতার মধ্যে স্বচ্ছ, জবাবদিহিমূলক, মানবিক ও আইনসম্মত কর্মসম্পর্ক প্রতিষ্ঠা করা।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে গৃহশ্রমিক নীতিমালা, শ্রম আইন, নিয়োগদাতা ও গৃহকর্মীর পারস্পরিক দায়িত্ব–কর্তব্য এবং গৃহশ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সদস্যদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিকেলের অধিবেশনে সংগঠনের গঠনতন্ত্র সংশোধন, বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যরা হলেন: প্রেসিডেন্ট: ড. আফরোজা পারভীন, ভাইস প্রেসিডেন্ট: কাজী দিলরুবা জেফু, সেক্রেটারি: নাসিমা হক, কোষাধ্যক্ষ: মিতা রহমান, দপ্তর সম্পাদক: সাহিদা ওয়াহাব, প্রচার সম্পাদক: সেলিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক: মর্জিনা বেগম বেবী, আইন সম্পাদক: অ্যাডভোকেট জাকিয়া আনার কলি, সহ-সম্পাদক: সেলিনা বেগম, নির্বাহী সদস্য: সামনাজ ফারজানা ও পারভীন আক্তার।
সংস্থার অ্যাডভাইজার হিসেবে বক্তব্য রাখেন জনাব আবুল হোসেন। নারী উন্নয়ন শক্তির সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করার অঙ্গীকার ব্যক্ত করেন।