শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
ইসবগুল যেভাবে খেলে বেশি উপকার পাবেন জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায় ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: -অধ্যাপক আনু মুহাম্মদ সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কুলাউড়ায় কংক্রিট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩ নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত

চররুহিতা ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউনিয়ন নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত। নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন ইউনিয়নে এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক, এসআই মোতাহের, সদর থানা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মামুন পাটোয়ারী, আওয়ামী লীগের নেতা সেলিম হোসেন, সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোপরান বাবু প্রমূখ।

পুলিশ কর্মকর্তা এসআই মোতাহের বলেন সামাজিক নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা সু-রক্ষিত রাখতে বাংলাদেশ পুলিশ নিরলস ভাবে মফস্বল অঞ্চলে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছে। জনগন সামাজিক সম্বনয়তার মাধ্যমে সকল আইনি সহায়তা হাতের নাগালে পাবে বিট পুলিশিং এর মাধ্যমে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: