বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম
কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়?

নড়াইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপারসন ও সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে নড়াইলের লোহাগড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে মরিচ পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জয়পুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস.এম শামীমুল ইসলাম মিথুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল- ২ (লোহাগড়া-নড়াইল একাংশ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

লোহাগড়া উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিরাজ ফকির, জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারেফ হোসেন কামরুল প্রমুখ।

এছাড়াও জয়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপারসন ও সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মশিউর রহমান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: