বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম
কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট শাপলা চত্বরের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়?

নড়াইলে জিয়া পরিষদ আহবায়ক কমিটির পরিচিতি সভা

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলা জিয়া পরিষদ আবাহয়ক কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে লোহাগড়া প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা জিয়া পরিষদ কমিটির আহবায়ক ওয়ালিউর রহমান(সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা)।

লোহাগড়া উপজেলা জিয়া পরিষদ কমিটির সদস্য সচিব সাংবাদিক মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক এটি এম বায়েজিদ বরকতী, বিএম জাহাঙ্গীর আলম, মো. স্বপন মোল্যা, সৈয়দ আরিফুজ্জামান বারু, মো. খায়রুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব অ্যাড. আকরাম হোসেন, মো. ইকতিয়ার রহমান, মো. জাহিদুল ইসলাম,সদস্য রাজিয়া সুলতানা প্রমুখ।

এর আগে (২২ডিসেম্বর) জিয়া পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ডঃ এ্যাডঃ এম এমদাদুল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ খোরশেদ তৌহিদ কোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লোহাগড়া জিয়া পরিষদ কমিটির আহবায়ক ওয়ালিউর রহমান (সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা) ও সাংবাদিক মোঃ জাহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

ওই কমিটিতে যুগ্ম আহবায়ক এটি এম বায়েজিদ বরকতী, বিএম জাহাঙ্গীর আলম, মো. স্বপন মোল্যা, সৈয়দ আরিফুজ্জামান বারু, মো. খায়রুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব অ্যাড. আকরাম হোসেন, মো. ইকতিয়ার রহমান, মো. জাহিদুল ইসলাম, মো. বিল্লাল নুর, মো. শোয়েব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির আহমেদ সোহেল এবং এস.এম হায়াতুজ্জামান, কৃষিবিদ মে. শরিফুজ্জামান, অ্যাড. মুন্সি আমিনুর রহমান, প্রফেসর সাখাওয়াত হোসেন, মো. মনিরুল ইসলাম, মোল্যা সাইফুর রহমান শাহীন, মো. লুৎফার রহমান, সৈয়দ ইমরান হোসেন, খাজা নাজিমউদ্দীন বিশ্বাস, শেখ কুতুবউদ্দিন, শরিফুল ইসলাম আক্কাস, আরিফুজ্জামান, অধ্যাপক মাহামুদুল হক লিটু, মো. আজম খান, মো. রিপন সরদার, মো. নজিরউদ্দিন খান, মো. বাবু মিয়া, রাজিয়া সুলতানাকে সদস্য করা হয়েছে।

আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দিয়েছেন জেলার নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: