শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

ঘিওরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী, ঘিওর উপজেলা মানিকগঞ্জ :
ঘিওর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় কালী বাড়ি নাট মন্দিরে শুক্রবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। নাট মন্দিরের সভাপতি বাবু রাম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির।

এতে বক্তব্য রাখেন অধ্যাপক অজয় কুমার রায়, বাসুদেব গোস্বামী, মীর মানিকুজ্জামান মানিক, অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার, মো. ফজর আলী ও সুব্রত কুমার শীল গোবিন্দ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: