শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন

বেনাপোলে ৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ক্রীমসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২১০ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার পিস ভারতীয় ক্লোপ জি ক্রীম সহ শাকিল (২২) নামে এক পাচারকারী কে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে বেনাপোল বন্দর এলাকার ১নং গেটের সামনে একটি বিকাশের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল সাদিপুর গ্রামের শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায়, ১নং গেটের সামনে এক বিকাশের দোকানে ভারতীয় শাড়ি ও ক্রীম চোরাই পথে এনে পাচারকারীরা অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ২১০ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার পিস ভারতীয় ক্লোপ জি ক্রীম সহ শাকিলকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, আটকের বিরুদ্ধে চোরাচালানী মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: