শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বিশ্বাস (৪৩) আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের ছেলে। তিনি উজিরপুরে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মর্নিং ওয়াক শেষে রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি খাদে পড়ে গেলে চালক পালিয়ে যায়।
পুলিশ জানায়, বাসটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।