বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ :
গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী (টেলিফোন মার্কা) কামরুজ্জামান ভূঁইয়া লুটুল আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১:৩০ মিনিটে শহরের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্বাচনী ভাবনা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে গোপালগঞ্জে শান্তি ফিরে আসবে। অতীতে আপনারা আমাকে বিপুল ভোটে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন এবং আমি সাধ্যমতো চেষ্টা করেছি এ অঞ্চলকে আপনাদের উপযোগী করে সাজাতে। আমার কিছু কাজ এখনো অপূর্ণ রয়ে গেছে, যা সম্পন্ন করে গোপালগঞ্জবাসীর প্রত্যাশা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ।” গোপালগঞ্জ আমার প্রাণের যায়গা এখানে প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য, আমি আপনাদের প্রত্যাশা পূরণে দীর্ঘ পরিক্রমায় অসম্পূর্ণ রেখে এসেছি, আমার অসম্পূর্ণ অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ উন্নয়ন ও প্রজন্মের বিবেক দায়িত্ব পালনের জন্য আমাকে সহযোগিতা করুন, আমি আপনাদের প্রত্যাশার গোপালগঞ্জ উপহার দেব।
নির্বাচনী পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এখন পর্যন্ত তিনি কোনো বাঁধার সম্মুখীন হননি এবং সব জায়গায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন। নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমি আপনাদের কাছে দোয়া চাই। আগামী নির্বাচনে টেলিফোন প্রতীকে ভোট দিয়ে এবং আপনাদের নিকটাত্মীয়দের ভোট দিতে উৎসাহিত করে আমাকে জয়যুক্ত করবেন।”
ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাই চোখ-কান খোলা রেখে ভোটকেন্দ্রে যাবেন, ভোট প্রদান করবেন এবং ফলাফল নিয়ে তবেই ফিরবেন।”