বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া

চৌদ্দগ্রামে নির্বাচন উপলক্ষে ছুটিতে আসা প্রবাসীদের জামায়াতে ইসলামীর সংবর্ধনা

আবদুল মান্নান, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
চৌদ্দগ্রামে নির্বাচনকে সামনে রেখে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে আসা রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী। শনিবার রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড (রামরায়গ্রাম ও গোমারবাড়ী) রামরায়গ্রাম মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নির্বাচনে ১১-দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন এবং সেক্রেটারি বেলাল হোসাইন। রামরায়গ্রাম ইউনিট জামায়াত সভাপতি মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে এবং বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিচালক মাসুদ করিমের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপপ্রবাসী মাসুম বিল্লাহ, প্রবাসী তোফায়েল রেজা ও প্রবাসী গাজী নাছির।

উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডা. তাহেরের হাতে ফুল দিয়ে বিএনপি নেতা রুহুল আমিন, বাবুল মিয়া এবং আওয়ামী লীগ থেকে মো. শহীদ উল্লাহ জামায়াতে যোগদান করেন। এ সময় বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: