শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম
ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা

বরিশাল-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মোটরগাড়ি প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মোটরগাড়ি প্রতীকের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বাদল। তিনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।

৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রার্থীর স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শফিকুল আলম করিম খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য টুটুল খান ও হিরণ সরদারসহ অনেকে। লিখিত বক্তব্যের কপি সাংবাদিকদের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, গত ৪ ফেব্রুয়ারি শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের নির্দেশনা এবং তাঁর ভক্ত-সমর্থক ও আত্মীয়স্বজনদের পরামর্শে তিনি নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেন।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, এই নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। ৫২’র ভাষা আন্দোলন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ৬৯ ও ২৪-এর গণঅভ্যুত্থান একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জাগ্রত করেছে। তাই যে দল বা দলের প্রার্থী মুক্তিযুদ্ধের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে, তাকেই তাঁর সকল ভক্ত-সমর্থকদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান প্রার্থী আবুল কালাম আজাদ।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: