বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ফয়সাল কবির, লক্ষ্মীপুর :
শপথ গ্রহণ করলেন লক্ষ্মীপুর -২ রায়পুর সদর আংশিক আসনের চতুর্থবারে সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া (এমপি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকালে সংসদ ভবনে নবনির্বাচিত বিএনপির সংসদসদস্য গণের সঙ্গে আব্দুল খায়ের ভূঁইয়াও শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমি আমার আসনের সকল জনগণের প্রতি চিরকৃতজ্ঞা প্রকাশ করছি। বিগত সময় যেভাবে এ আসনের মানুষের সুখদুঃখে পাশে ছিলাম। অতীতের ন্যায় এবারও উন্নয়ন ধারা অব্যাহত রাখবো।
সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি যেন এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও জনকল্যাণের মাধ্যমে পালন করতে পারি। জনগণের প্রত্যাশা পূরণই হোক আমাদের মূল লক্ষ্য।
শুরু হোক উন্নয়ন, ন্যায় ও সেবার নতুন পথচলা।
প্রসঙ্গত, খায়ের ভূঁইয়া বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের চতুর্থতবারের সংসদ সদস্য ।