শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম
ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা

উজিরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে প্রথম প্রহরে উজিরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ নেতৃবৃন্দ, উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা, উজিরপুর পৌরসভা প্রশাসক মহেশ্বর মণ্ডলের নেতৃত্বে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নার নেতৃত্বে সাংবাদিকবৃন্দ এবং সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দও শ্রদ্ধা জানান।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর হোসেন, উজিরপুর আলহাজ বি.এন. খান ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কাজী ইমদাদুল হক, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজুর রহমান মাসুমসহ অনেকে।

সভায় ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: