শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনাম
ইউনিগ্লোবাল: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে যে প্রতিষ্ঠান বাহুবলে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা কীভাবে তৈরি হয় নানা রঙের আতশবাজি বাংলাদেশ থেকে বিশ্বমঞ্চে: এডুকেশন কানেক্ট গ্লোবালের পথচলা রেকর্ড ব্যবসা রেনাটা ফার্মার, মুনাফা বেড়েছে ১৪২ কোটি টাকা প্রেমের টানে চীনা যুবক মাদারীপুরে, ধর্মান্তরিত হয়ে করতে চান বিয়ে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ গঙ্গাচড়ায় ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে জিআর চাল উত্তোলন শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি এবার যাত্রীদের চোখের সামনে

মাদক-জুয়ার বিষয়ে কোনো ছাড় নয়: বললেন এমপি কামরুল

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল বলেছেন, মাদকসেবি, বিক্রেতা বা জুয়াড়ি সে যেই হোক তাকে ছাড় দেওয়া যাবে না। যারা মাদক গ্রহণ ও জুয়ায় জড়িত তারা চুরি ও ছিনতাইয়ে অভ্যস্ত হয়ে উঠে। যত বড়ই নেতা হোক,সে যদি মাদক গ্রহণ করে তাঁর ব্যাপারে কোনো রিকুয়েস্ট গ্রহণ করা হবে না।

রোববার (২২ফেব্রুয়ারী) দুপুরে তাহিরপুর উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

কামরুল আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, মাদকের বিরুদ্ধে সোচ্চার। থানার ওসি ও সীমান্তে বিজিবিকে বলব, আজ কালকের মধ্যেই অভিযানে নামেন। মাদকের সঙ্গে প্রকৃত জড়িতের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। তবে এসব অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হোন।

মতবিনিময় সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরেন সিনিয়র সাংবাদিক বাবরুল হাসান বাবলুসহ আরো অনেকে। এসময় যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিষয়টি সামনে আনা হয়। এর প্রেক্ষিতে, যে বা যারাই এসব অপকর্মে জড়িত হয়েছেন তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

কামরুল আরো বলেন, আমি কৃষকের সন্তান। অনেক স্বপ্ন নিয়ে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমাকে ভোট দেওয়ার পেছনে লাখো মানুষের স্বপ্ন জড়িত। কেউ আমার কাছে টাকা চাইবে না। তারা উন্নয়ন চান, শান্তিতে বসবাস করতে চান। আর মানুষের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

আজকের মতবিনিময় সভার সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মেহেদী হাসান মানিক। এতে উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: