শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম
চট্টগ্রামে সাদ-মুসা গ্রুপের এমডি গ্রেপ্তার, ঋণখেলাপি প্রায় ৩ হাজার কোটি টাকা ‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হালকা বৃষ্টিতেই শেখপুর নতুন স্ট্যান্ড ও কাঁচাবাজারে জলাবদ্ধতা দেশজুড়ে ১০০ পদে আকিজ গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ সোনার একদিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগ রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেলেন পররাষ্ট্রমন্ত্রী প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’ আন্তর্জাতিক বিচার আদালতের রায়: বাংলাদেশের নৈতিক জয় হলো

গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী

শেখ ফরিদ আহমেদ, গোপালগঞ্জ : গোপালগঞ্জ পৌরসভার পাঁচুড়িয়া এলাকায় খালের পার্শ্ববর্তী সড়ক সংকুচিত করে অবৈধ প্রাচীর নির্মাণ এবং যত্রতত্র ক্লিনিক্যাল বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। জননী সার্জিক্যাল ক্লিনিকের মালিক ডা. সুব্রত হালদারের এহেন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় কয়েকশ বাসিন্দা পৌর প্রশাসক বরাবর গণ-আবেদন করেছেন। আবেদন সূত্রে জানা গেছে, পাঁচুড়িয়া-বোড়াশী সড়কটি শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ পথ। অভিযোগ রয়েছে, ডা. সুব্রত হালদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই সরকারি ছুটির দিনে তড়িঘড়ি করে খাল সংলগ্ন সড়ক সংকুচিত করে পাকা দেয়াল নির্মাণ করেছেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই রাস্তার মোড়টি অনেকখানি সংকুচিত হয়ে পড়েছে, যা প্রতিনিয়ত হাজার হাজার পথচারী ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম বিঘ্ন ঘটাচ্ছে। সংকীর্ণ রাস্তার কারণে ওই মোড়ে ইতোমধ্যে বেশ কয়েকটি ছোট-বড় দুর্ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আবাসিক ভবনে অবৈধ ক্লিনিক ও বর্জ্য দূষণ শুধু সড়ক দখলই নয়, আবাসিক ভবনকে বিধি বহির্ভূতভাবে ক্লিনিকে রূপান্তর করে সেখানে তদারকিহীন বাণিজ্যিক কার্যক্রম চালানোর অভিযোগও উঠেছে। ক্লিনিকের বিষাক্ত বর্জ্য সরাসরি পাশের খালের পানিতে ফেলা হচ্ছে। এতে খালের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এবং পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

স্থানীয়দের দাবি, ইতিপূর্বে ওই ক্লিনিকের পাশের ডাস্টবিনে নবজাতকের মরদেহ পাওয়ার মতো অমানবিক ঘটনাও ঘটেছে। এছাড়া আবাসিক বাড়িতে বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে সরকারি রাজস্ব ও বিদ্যুৎ বিল ফাঁকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে ওই চিকিৎসকের বিরুদ্ধে।

“সড়কটি সংকুচিত হওয়ায় আমরা চরম ভোগান্তিতে আছি। বারবার অনুরোধ করা সত্ত্বেও অভিযুক্ত চিকিৎসক কোনো কর্ণপাত করেননি। বরং গায়ের জোরে দেয়াল তুলে জনদুর্ভোগ সৃষ্টি করছেন।”

হাজী আব্দুল মতিন সিকদারসহ শতাধিক ব্যক্তিবর্গের স্বাক্ষরিত আবেদনে জানা যায়। জনস্বার্থ রক্ষায় এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি গুরুত্বের সাথে তদারকির জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট ১৩টি দপ্তরে আবেদনের অনুলিপি পাঠানো হয়েছে। সড়কের মোড়টি প্রশস্ত না হলে যে কোনো মুহূর্তে বড় দূর্ঘটনায় জীবনহানির আশংকায় রয়েছেন সড়কে চলাচলকারী কোমলমতি শিক্ষার্থী যানবাহন ও জনগণ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: