শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
মুস্তাফা মনোয়ারের শিল্পজগৎ: পাপেট বাড়ির ‘বাসিন্দাদের’ ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনা বিপরীত লিঙ্গের প্রতি নিষিদ্ধ আকর্ষণ: আত্মশুদ্ধির ৩ উপায় ক্লপের জার্মানির প্রথম জয়, দুই গোলে পিছিয়ে পড়েও ড্র নেদারল্যান্ডসের কাগজমুক্ত হচ্ছে পুঁজিবাজার সব কার্যক্রম হবে অনলাইনে ভারতীয় নাগরিক রবিউল এবার অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় ৭ দিনের রিমান্ডে মা তো নেই, এখন আপনাদেরই উচিত আমাকে দেখে রাখা, ফুলগাজীতে প্রধানমন্ত্রী তারেক রহমান রোনালদোকে ছাড়াই আরও একটা দারুণ জয় পর্তুগালের প্রাথমিক বিদ্যালয়: ৭০৭টি স্কুলে ৬০৫ শিক্ষকের পদ শূন্য, পিছিয়ে শিক্ষার্থীরা ইসলামী আন্দোলন ও সাহিত্যে মাওলানা আবদুর রহীমের অবদান স্মরণীয় নারীর প্রতি সহানুভূতি: ইসলাম কীভাবে মূল্যায়ন করে

দরপতনের শীর্ষে নর্দান জুট

নিজস্ব প্রতিবেদক :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, মঙ্গলবার (০৩ মার্চ) নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর ১২ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ১১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারদর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিলকো ফার্মাসিটিক্যালস, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ন্যাশনাল ফীড মিল , গ্রামীন ওয়ান, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং জুট স্পিনার্স লিমিটেডের দরপতন হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: