শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম
শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১

বরিশালের উজিরপুরে জামবাড়ী সেবাশ্রমে বৈষ্ণব ও শিষ্য সম্মেলন

বরিশাল প্রতিনিধি :

বরিশালের উজিরপুরের হারতা ইউনিয়নের জামবাড়ী সার্বজনীন রাধাগোবিন্দ সেবাশ্রমে ১১ তম বার্ষিক বৈষ্ণব ও শিষ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত অনুরাগী ও শিষ্যদের উপস্থিতিতে উদ্ভোধন করেন সাধু শ্রীমৎ আচার্য্য সাগরানন্দ ব্রক্ষ্মচারী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার। এ সময় সাধু সাগরানন্দ ব্রক্ষ্মচারীকে সৎসঙ্গ ফাউন্ডেশনের ভ্রাতৃপ্রতিম সংগঠন ভারতের সৎলোক আশ্রমের মানবিক গুনাবলী উন্নয়নের লক্ষে “জ্ঞান গঙ্গা” বই তুলে দেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান দুলাল তালুকদার। সাধুকে “জীবনের পথ” বইটি তুলে দেন সৎসঙ্গ ফাউন্ডেশনের যুব ফোরামের সদস্য নাফিস আব্দুল্লাহ। এ সময় শ্রমজীবী মানুষের নেতা বিমল করাতিকে “জিবনের পথ” বইটি তুলে দেন সৎসঙ্গ ফাউন্ডেশনের যুব ফোরামের হারতা ইউনিয়ন সদস্য লিমন হালদার।

অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তালুকদার, সহ সভাপতি কালাম ফরাজি, সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক ভক্ত বড়াল, ক্যাশিয়ার সুশীল বড়াল প্রমূখ।
অনুষ্ঠানে বক্তৃতায় সামসুল আলম জুলফিকার বলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সমাজে সৎ মানুষের বড় অভাব। যুগে যুগে ধর্ম মানুষকে মানবিক গুনাবলী সম্পন্ন করেছে। তাই সকল ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে। তিনি বলেন, শান্তির লক্ষ্যে সমাজ পরির্বতনে সমাজিক আন্দোলন গড়তে সকল কে ঐক্য বদ্ধ হতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: