বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :  ঢাকায় কর্মরত মুন্সীগঞ্জ-বিক্রমপুরের সাংবাদিকদের প্রাণের সংগঠন, ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর ইম্পিরিয়েল হোটেলের অষ্টম তলার মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয় মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন ও মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ ভাইকে। ব্যস্ততার জন্য অনুষ্ঠানে অংশ নিতে পারেননি মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ ভাই।

সংগঠনের সভাপতি সাহাদাৎ রানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা একেএম মহসিন, উপদেষ্টা এবিএম রফিকুর রহমান, উপদেষ্টা ওমর ফারুক, উপদেষ্টা বুলবুল আহমেদ, উপদেষ্টা সাগর হোসেন, সংগঠনের সাবেক সভাপতি রাজু আহমেদ, সাবেক সভাপতি আরিফ সোহেল, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর খান বাবু, সিনিয়র সদস্য আবুল হোসেন ও রাশেদ আহমেদসহ অন্য সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈকত সাদিক। ইফতার মাহফিলে সংগঠনের প্রায় ১২০ জন সদস্য অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: