শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : ঈদের দিনে নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক মো. রাব্বি মোল্যা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোমান মোল্যা নামে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২১ মার্চ) বিকেল তিনটার দিকে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়কের ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাব্বী মোল্যা নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ঈদের নামাজ শেষ করে মোটরসাইকেলে ঘুরতে বের হন রাব্বী মোল্যা। এসময় তার পেছনে বসা ছিল বন্ধু রোমান মোল্যা ও ভাগ্নে মো. রেহান। সকাল থেকে তারা বিভিন্ন এলাকায় ঘুরে বিকেলে মাগুরা-নড়াইল আঞ্চলিক মহাসড়ক দিয়ে নড়াইল শহরের দিকে আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় রাব্বী। আর গুরুতর আহত অবস্থায় তার বন্ধু রোমানকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে মোটরসাইকেলে তিনজনের মাঝে থাকা রেহানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: