শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইসবগুল যেভাবে খেলে বেশি উপকার পাবেন জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায় ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: -অধ্যাপক আনু মুহাম্মদ সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কুলাউড়ায় কংক্রিট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩ নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত

লালপুরে ফজলুর রহমান পটলের কবর জিয়ারত করলেন নাটোরের চার সাংসদ

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম : পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে নাটোর জেলার প্রবীণ বিএনপি নেতা, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও জেলার প্রথম মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল-এর কবর জিয়ারত করেছেন নাটোরের নবনির্বাচিত চার সংসদ সদস্য।

রবিবার (২২ মার্চ ২০২৬) বিকেলে লালপুর উপজেলার গৌরীপুরে পারিবারিক কবরস্থানে গিয়ে তারা মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও সংসদের চিফ হুইফ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।

জিয়ারত শেষে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। এ সময় বক্তারা নাটোর জেলার উন্নয়নে ফজলুর রহমান পটলের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পরে সংসদ সদস্যরা গৌরীপুরে মরহুমের বাসভবনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে বক্তব্য দিতে গিয়ে ফারজানা শারমিন পুতুল বলেন, আগে আমাদের প্রধান চ্যালেঞ্জ ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা, এখন লক্ষ্য দেশ ও জনগণের উন্নয়ন নিশ্চিত করা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় একটি মসজিদের ইমাম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: