রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বনপাড়ায় রাস্তার কাজে অনিয়ম: সরকারি গাড়ি পরিহার করে ছুটির দিনেও মাঠে পৌর প্রশাসক গোপালগঞ্জে ‘প্রজ্বলিত গোপালগঞ্জ’-এর গণ-মানববন্ধন শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ গৌরনদীর এসিল্যান্ডের নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র

সরকার কি দেশকে আবারও গুমের স্বর্গরাজ্যে পরিণত করতে চায়: আসিফ মাহমুদ

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল করার প্রস্তাবের মাধ্যমে সরকার দেশকে আবারও গুমের স্বর্গরাজ্যে পরিণত করতে চায় কিনা, সে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ- ২০২৬ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ – ২০২৫ Lapse অর্থাৎ তামাদি (বাতিল) করার প্রস্তাব করেছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি।’

তিনি লিখেছেন, ‘আফসোস হয় তাদের প্রতি যাদের সন্তান কিংবা পিতা বিগত সময় গুমের শিকার হয়েছে। গুমের ভিক্টিমদের একটা উল্লেখযোগ্য অংশই বিএনপির। অথচ আজ তাদের দলই গুম প্রতিরোধ ও প্রতিকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, মানবাধিকার কমিশন গঠনের অধ্যাদেশ বাতিল করছে।’

আসিফ মাহমুদ লিখেছেন, ‘সরকার দলকে এবিষয়ে তাদের বক্তব্য পরিষ্কার করতে হবে। তারা কি দেশকে আবারও গুমের স্বর্গরাজ্যে পরিণত করতে চায়? যারা বিগত সময়ে গুমের সাথে জড়িত ছিল, কিংবা ভবিষ্যতেও জড়িত হবে তাদেরকে সুরক্ষা দিতে চায়?’

এনসিপির এ মুখপাত্র লিখেছেন, বিগত বছর গুলোতে গুম নিয়ে কাজ করা মানবাধিকার কর্মীরাও কেন জানি নিরব!


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: