মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনাম
ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দুঃসংবাদ দিলেন ‘পটল’ পাকিস্তানের হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে মোদি সরকার বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো মন্ত্রণালয় র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মেসি, ৭৯-এ রোনালদো! লক্ষ্মীপুর সদরে মামলা নিষ্পত্তিতে চর রমনী মোহন ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক :
গত দুই দিনের ধারাবাহিকতায় আজও (৩১ মার্চ) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৮ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৮৮ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ২৭৮টির, যার মধ্যে ক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে এক ডজন প্রতিষ্ঠান। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- সি অ্যান্ড এ টেক্সটাইল, ফাস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স, জেনারেশন নেক্সট এবং এপোলো ইস্পাত।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর কমেছে সি অ্যান্ড এ টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৯.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৮০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ফাস ফাইন্যান্সের। আজ ডিএসইতে প্রতিষ্ঠান ৩টির দর ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সায়।তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফারইস্ট ফাইন্যান্স ও পিপলস লিজিংয়ের। আজ ডিএসইতে কোম্পানি ২টির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকায়।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে-ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ, বিআইএফসির ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ এবং এপোলো ইস্পাতের ৩০ পয়সা বা ৭.৬৯ শতাংশ দর বেড়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: