রবিবার, ১৭ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

তিনমাসের মধ্যে ভারতে ফের সর্বনিম্ন আক্রান্ত

নিউজ ডেস্ক :: ভারতে তিনমাসের মধ্যে একদিনে আবারও সর্বনিম্ন করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে ৭৯ লাখ মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। প্রাণহানি ঘটেছে আরও ৪৮৮ জনের। তবে, সুস্থতা বাড়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৪৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৭৯ লাখ ৪৬ হাজার ৪২৯ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৪৮৮ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৫০২ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৪৪ লাখ ২০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৫৮ হাজারের বেশি।

বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত।

দেশটিতে শুরু থেকেই সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। যেখানে এখনও অবধি ১৬ লাখ ৪৮ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা ৮ লাখ ৮ হাজার ছাড়িয়ে গেছে। কর্নাটকে ৮ লাখ প্রায় ৬ হাজার ও তামিলনাড়ুতে সাত লাখ ১১ হাজারের বেশি এখনও অবধি করোনায় সংক্রমিত হয়েছেন। উত্তরপ্রদেশে সংখ্যাটা চার লাখ ৭২ হাজার ছাড়িয়েছে।

কেরলায় করোনা হানা দিয়েছে ৩ লাখ ৯৭ হাজারের বেশি মানুষের দেহে। দিল্লিতে মোট আক্রান্ত সাড়ে তিন লাখ। পশ্চিমবঙ্গে ৩ লাখ ৫৩ হাজার অতিক্রম করেছে করোনাক্রান্তের সংখ্যা। এছাড়া ওড়িশা ও তেলঙ্গানাতে আড়াই লাখ পার করেছে মোট আক্রান্ত। বিহার, আসাম, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তীসগঢ়, পাঞ্জাবে মোট আক্রান্ত এক লাখের বেশি। দেশের বাকি রাজ্যে আক্রান্ত এখনও লাখের কোটা পেরোয়নি।

শুধু সংক্রমণেই নয় প্রাণহানিতেও শীর্ষে মহারাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৪৪ হাজার ৩৪৮ জন ভুক্তভোগী প্রাণ হারিয়েছেন। তামিলনাড়ু ও কর্নাটকে মৃত্যু প্রায় ১১ হাজার। উত্তর ও অন্ধ্র প্রদেশে সাড়ে ছয় হাজার ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা।

পশ্চিমবঙ্গ ও দিল্লিতে সংখ্যাটা ছয় হাজার ছাড়িয়েছে। পাঞ্জাবে চার হাজার, গুজরাটে সাড়ে তিন হাজার, মধ্যপ্রদেশে সংখ্যাটা আড়াই হাজার পেরিয়েছে। রাজস্থান, জম্মু ও কাশ্মীর, ছত্তীসগঢ় ও তেলঙ্গানাতেও মোট মৃত এক হাজার ছাড়িয়েছে। দেশের বাকি রাজ্যগুলিতে মৃতের সংখ্যা তুলনায় অনেক কম।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায়ও ৬৩ হাজার ৮৪২ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ৭২ লাখ ১ হাজার ৭০ জনে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে ৬ লাখ ২৫ হাজার ৮৫৭ জনে দাঁড়িয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: