সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, দিনভর শ্লোগানে উত্তাল শহর মোংলায় নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত বহিষ্কার প্রত্যাহারের পর নড়াইল-লোহাগড়ার বিএনপির ৬ নেতা স্বপদে পুনর্বহাল প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনে ভোটের তারিখ জানালেন ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ হবে ১২ মে।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা শেষে এসব কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, আগামী ৯ মে বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের নির্বাচনকে ১২ ফ্রেব্রুয়ারির ভোটের মতোই গুরুত্ব দেয়া হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট নিয়ে ৫০টি মামলা রয়েছে। যার কারণে এসব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেসব জায়গার নির্বাচন সামগ্রী সংরক্ষণ করবে কমিশন- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের সামগ্রী সংরক্ষণ একবছর করা হবে।

এবারের কমিশন সভায় মোট পাঁচটি আলোচ্য সূচি রাখা হয়। এরমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি ছিল।

সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবেন। এরইমধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে।

আইন অনুযায়ী, সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি এ গেজেট প্রকাশ হয়। সেক্ষেত্রে এ নির্বাচনের সময় রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। এ নির্বাচন দ্রুত শেষ করতে চায় কমিশন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: