শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
ইসবগুল যেভাবে খেলে বেশি উপকার পাবেন জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায় ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: -অধ্যাপক আনু মুহাম্মদ সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কুলাউড়ায় কংক্রিট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩ নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ সাদ্দাম বাহিনীর প্রধান আসামি আটক

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেন ও হত্যা মামলায় পলাতক আসামি হাবিবুর রহমানকে আটক করে পুলিশ।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে আটক আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক সাদ্দাম হোসেন (২৯) উপজেলার কোটরা মহব্বতপুর এলাকার সায়েদুল হকের ছেলে এবং আটক হাবিবুর রহমান উপজেলার তুলাচারা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশের ভাষ্য, আটককৃতদের কাছ থেকে দু’টি দেশীয় পাইপগান ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার। ওসি আরো জানান, সোমবার রাতে কোটরা মহব্বতপুর এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলার আসামি সাদ্দাম বাহিনীর প্রধান সাদ্দাম হোসেনকে আটক করা হয়। শেষে তার তথ্য মতে একটি দেশীয় পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

একই দিন রাতে উপজেরার তুলাচারা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি হাবিবুর রহমানকে একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। সে গত জাতীয় সংসদ নির্বাচন চলাকালে গোপালপুর ইউনিয়নের তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত আনসার সদস্য মো. নূর নবী হেঞ্জু (৪৫) হত্যা মামলার প্রধান আসামি। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল।

ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: