বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা

আকাশ চৌধুরী, মানিকগঞ্জ :
আজ ১৩ এপ্রিল ২০২৬ শিবালয়ের, ৪ নং উলাইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় কিভাবে মাদকমুক্ত সমাজ গড়তে পারি সেই ব্যাপারে অত্যন্ত সুন্দর ভূমিকা রাখা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শিবালয় উপজেলা শাখার আহবায়ক হোসেন আলী। বাংলাদেশ জাতীয়তাবাদী শিবালয় উপজেলা ওলামা দলের সভাপতি মো: মামুনুর রশীদ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ।উক্ত অনুষ্ঠানের সভাপতি করেন ৪ নং উলাইল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আনিসুর রহমান আনিস।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: