বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীর প্রধান সড়কের পার্শ্বে পণ্য রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড চৌদ্দগ্রামে নারী উদ্যোক্তা প্রমি হত্যার বিচার দাবীতে ছাত্র-জনতার মানববন্ধন ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন আঁখিরা গণহত্যা দিবস আজ: ফুলবাড়ীতে ১৯৭১-এর বর্বর হত্যাযজ্ঞে দেড় শতাধিক প্রাণহানি মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ফের নতুন আলোচনায় রণবীর সিং ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা নিলামে আরও ৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক স্থানে রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে গোষ্ঠীটি দাবি করে, স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে (০৫:৪৫ জিএমটি, ০৬:৪৫ বিএসটি) কিরিয়াত শমোনা, কফার গিলাদি, মিসগাভ আম এবং মারগালিওত এলাকায় এই হামলা চালানো হয়। এসব এলাকা লেবানন সীমান্তের কাছাকাছি অবস্থিত।

তাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েলি-আমেরিকান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে গোষ্ঠীটি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
সূত্র: বিবিসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: