শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম

ধনবাড়ীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মতবিনিময় সভা

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ধনবাড়ীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭এপ্রিল) উপজেলা মডেল মসজিদে ধনবাড়ীর সকল ইমামদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন-ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী।

ইউএনও মিজ্ নূরজাহান আক্তার সাথী তার বক্তব্যে বলেন, হাম ও রুবেলা নির্মূলে টিকার কোনো বিকল্প নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য সকল অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এসময় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ উপজেলার সকল ইমামগণ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: