শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে শিশুকে প্রস্রাব করাতে গিয়ে গৃহবধূ ধর্ষণ, অভিযুক্তের প্যান্ট-মোবাইল উদ্ধার বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংকের সাহিত্য সাময়িকী ‘কথামালা’ প্রকাশ নীলফামারীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত তাহিরপুরে মাটিয়াইন হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু,আহত ১ প্রধান মন্ত্রী পিতার ন্যায় কাজ করছেন, সংসদ সদস্য মজিবুর রহমান পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি ঘোষণা চুক্তি না হলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের এনসিপিতে যোগদানের গুঞ্জন নাকচ করলেন রুমিন ফারহানা ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক প্রধানমন্ত্রীর।

সম্মেলনের উদ্দেশ্য হলো মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার কার্যক্রমকে আরও যুগোপযোগী করা এবং সরকারের নীতিগত নির্দেশনা বাস্তবায়ন তদারকি করা।

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: