রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনাম
সোনালি ধানের ফসলে হাসছে হাওর, শ্রমিকের চড়া দামে কাঁদছে কৃষক সরকারি শৌচাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ, সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলের লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা গোপালগঞ্জে পাগলা কুকুরের আতঙ্ক: নারী-শিশুসহ আহত অনেকে, হাসপাতালে ভ্যাকসিন সংকট জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত এআইয়ের ব্যবহার দীর্ঘমেয়াদে চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ, বাংলাদেশে কবে বাবা হলেন রশিদ খান

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটির লেকে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ছিল চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মিলনমেলা। শনিবার আনন্দ ভ্রমণে আলোচনা সভায় সাংবাদিক আবদুল মান্নানের ছেলে মোরছালিন হোসেন সৌরভ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি হওয়ায় শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের পরিচালনায় বার্ষিক মিলনমেলা ও সাধারণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল মান্নান, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সহ-সভাপতি জহিরুল হাসান, কার্যনির্বাহী সদস্য রাসেল পাটোয়ারী, সফিউল আলম, সদস্য হোসাইন মামুন, মিজানুর রহমান মিনু, কাজী সেলিম, ইউসুফ মজুমদার, ইমাম হোসেন শরীফ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী, আবু বকর সুজন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক শাহীন আলম, প্রচার সম্পাদক এম এ আলম, সাংস্কৃতিক সম্পাদক মনির উল্লাহ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান, সাংবাদিক মনোয়ার হোসেন মুন্না, সানোয়ার হোসেন, নাঈম ইকবাল, আবদুর রউপ, সবুজ খন্দকার, রাকিব হোসেন, কাজী আহসান, ইয়াছিন ফারুক, কামরুল হাসান পিংকন, হাসেম মজুমদার, রফিক রায়হান, ইউসুফ ভুঁইয়া, নুরুল আলম আবির প্রমুখ। উল্লেখ্য, চৌদ্দগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার দীর্ঘ ৩৮ বছর পর ২০২৪ সালের ডিসেম্বর মাসে নির্বাচনে ভোটের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত হয়। এ কমিটি সাংবাদিকদের কল্যাণে কাজ করছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: