বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

চৌদ্দগ্রামে আগুন দিয়ে গৃহবধুকে হত্যার ঘটনায়, ঘাতক স্বামী জাবেদ গ্রেফতার

আবদুল মান্নান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
চৌদ্দগ্রামে গৃহবধূ ফাতেমা বেগম (৩০) কে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার অভিযোগে স্বামী জলিল আহমেদ জাবেদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বাদী নিহতের বোন কুলসুমা আক্তার জানান, বিয়ের পর থেকেই জাবেদ তার বোনের ওপর নির্যাতন চালাতো। গত ১৩ এপ্রিল প্রতিবাদের জেরে মারধরের পর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে।

ঘটনার পর ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ’ বলে প্রচার করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৯ এপ্রিল ফাতেমার মৃত্যু হয়। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর অভিযুক্ত জাবেদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: