সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল শিয়ালের মাংস, তক্ষক, জোঁকের তেল: রোগ সারানোর বিশ্বাস কতটা সত্য? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন, শক্ত অবস্থানে বিএনপি আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, আটক ১ রিয়ালের সাথে বার্সার তুলনা হয় না: মাদ্রিদ ডার্বির আগে মোরিনিও এক দফা দাবিতে চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের মানববন্ধন, পাল্টা অবস্থানে গ্রাহক ফোরাম ইবিতে ক্যারিয়ার হাব স্থাপনে ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক আইইডিসিআর হতে পারে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অচেতন রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

চরম ভোগান্তিতে দেশে ফেরা সৌদি প্রবাসীরা

নিউজ ডেস্ক :: ভিসা ও আকামার মেয়াদ বাড়ানো ইস্যুতে চরম ভোগান্তিতে ছুটিতে আটকে পড়া সৌদি আরব প্রবাসীরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের ঘোষণা অনুযায়ী ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সকাল থেকে গুশানের সৌদি দূতাবাসে ভিড় করেন প্রবাসীরা। পরে তাদেরকে জানানো হয়, দূতাবাস থেকে কোন ভিসার মেয়াদ সরাসরি বাড়ানো হবে না। নির্ধারিত ত্রিশটি এজেন্সির মাধ্যমে আবেদন করতে বলা হয় তাদেরকে। এদিকে তালিকাভুক্ত এজেন্সিগুলোর কাছে গিয়েও কোন সমাধান পাচ্ছেন না প্রবাসীরা।

এজেন্সিগুলো থেকে জানানো হয়েছে, সৌদি দূতাবাস থেকে এখন পর্যন্ত তাদের কাছে কোন দিক নির্দেশনা নেই। সার্ভিস সেন্টারগুলো কিভাবে তাদের ভিসার মেয়াদ বাড়াবে, কি কি কাগজপত্র লাগবে, কত খরচ হবে এই বিষয়গুলো নিয়ে এখনো অন্ধকারে প্রবাসীরা। কোন পক্ষ থেকে তাদেরকে সেই তথ্য দেয়া হচ্ছে না। তাদের দাবি, এর আগে সৌদি সরকার স্বয়ংক্রিয়ভাবে ভিসা ও আকামার মেয়াদ বাড়িয়েছিল এখনো যেন সেটি করা হয়। এদিকে, সকাল থেকেই কাওরান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে ভীড় করেছেন সৌদি প্রবাসীরা ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: