বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম
জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট

কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
” নদী,বন ও পরিবেশ রক্ষায় সচেষ্ট”স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদ নামে একটি পরিবেশবাদী সংগঠনের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অর্থ সাপ্তাহিক সুবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আইয়ুব রানা, বড়ইবাড়ী এ.কে.ইউ ইনস্টিটিউশন ও কলেজের সহকারী অধ্যাপক মোঃ নাজিম উদ্দিন, দৈনিক সংবাদের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ সানোয়ার হোসেন ও বিশিষ্ট আইনজীবী জুয়েল মন্ডল, কায়সার বানু চৌধুরানী মহিলা কলেজের প্রভাষক মোঃ জাকির হোসাইন প্রমুখ।

আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ তাজুল ইসলামকে সভাপতি, মোতাহার হোসেনকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়া কালিয়াকৈর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক ও পরিবেশ সচেতন ব্যক্তিদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: