বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

বরিশালে এসএসসি পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, ১ বছরের কারাদণ্ড

বরিশাল ব্যুরোঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে মোঃ তাফসির ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে কর্তৃপক্ষ। তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকার লিয়াকত সিকদারের ছেলে।
জানা যায়, ২৮ এপ্রিল উজিরপুর উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় তিনি অন্য পরীক্ষার্থীর হয়ে (প্রক্সি) দিতে গেলে পরীক্ষাকেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে যাচাই-বাছাই শেষে তার পরিচয় নিশ্চিত হওয়া গেলে তাকে আটক করা হয়।

তৎক্ষণাৎ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯) এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল বলেন, “পাবলিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ ধরনের অনিয়ম ও জালিয়াতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” এ ঘটনায় পরীক্ষা কেন্দ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, পাবলিক পরীক্ষায় অনিয়ম ও নকল প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: