রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম
ভারতে বিক্ষোভে ‘গোদি মিডিয়ার’ সাংবাদিকেরা কেন তোপের মুখে পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, এইচএসসি পাসেই আবেদন দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন ধনীদের টেবিল ছেড়ে সাধারণের পাতে ক্যাভিয়ার, জেনে নিন রূপান্তরের কাহিনি ঝিনাইদহে সারের ডিলারশিপ নিয়ে দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

কবরস্থানে মানবেতর জীবনযাপন করা বৃদ্ধার পাশে উপজেলা প্রশাসন

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলা উপজেলার বনপাড়া পৌর শহরের প্রফেসর পাড়া এলাকার একটি কবরস্থানে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা অসহায় বৃদ্ধা রোকেয়া বেগমের (৬৬) দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল সরেজমিনে গিয়ে ওই বৃদ্ধার খোঁজখবর নেয় এবং তাঁর স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে।

জানা যায়, স্বামী মারা যাওয়ার পর প্রায় এক বছর ধরে খোলা আকাশের নিচে কবরস্থানের পাশে বসবাস করছিলেন নিঃসন্তান এই বৃদ্ধা। স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে এলে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে ছুটে যান।

বৃদ্ধার দুর্দশা দেখে আবেগাপ্লুত হয়ে ইউএনও তাৎক্ষণিকভাবে তাঁকে একটি হুইলচেয়ার, নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম জানান, বৃদ্ধার স্থায়ী বাসস্থানের জন্য উপযুক্ত খাস জমি খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। সরকারি বিধি অনুযায়ী দ্রুতই তাঁর নামে জমির বন্দোবস্ত সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।

অন্যদিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ডালিম কাজী বলেন, রোকেয়া বেগমকে বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিয়মিত রেশন সুবিধা দেওয়া হবে।

বড়াইগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এমদাদুল হক জানান, প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্পের আওতায় ওই বৃদ্ধার জন্য একটি দুর্যোগ সহনীয় ঘর নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মলয় কুমার কুন্ডু তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

প্রশাসনের এমন মানবিক ও দ্রুত পদক্ষেপে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: