রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম
সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ একসময়ের শান্তিময় শহর কুমিল্লায় এখন যানজট–জলজট ও জনজট একাদশ শ্রেণির ভর্তি: তৃতীয় ধাপে আবেদন করার সূচি প্রকাশ ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব ভারতে বিক্ষোভে ‘গোদি মিডিয়ার’ সাংবাদিকেরা কেন তোপের মুখে পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, এইচএসসি পাসেই আবেদন দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন ধনীদের টেবিল ছেড়ে সাধারণের পাতে ক্যাভিয়ার, জেনে নিন রূপান্তরের কাহিনি ঝিনাইদহে সারের ডিলারশিপ নিয়ে দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান

স্টাফ করসপন্ডেন্ট নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকান্ডে একটি হার্ডওয়ার ও ৩টি ফার্ণিচারের দোকানসহ মোট ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।

শুক্রবার (৮ মে) ভোর রাত ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাহুড়িয়া বাজারের বকুল শেখের সততা ফার্ণিচার এ্যান্ড হার্ডওয়ারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পাশের ফারুক বিশ্বাসের একতা ফার্ণিচারের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার বিষয়টি প্রচার করা হয়। তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে লোহাগড়া উপজেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সততা ফার্ণিচার এ্যান্ড হার্ডওয়ারের মালিক মো. বকুল শেখ জানান, তার একটি ফার্ণিচার ও একটি হার্ডওয়ারের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপর ব্যবসায়ী একতা ফার্ণিচারের মালিক মো. ফারুক বিশ্বাস জানান, তার ফার্ণিচারের দুইটি দোকান পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। আগুনে একটি হার্ডওয়ারের দোকান পুরোপুরি এবং দুটি ফার্ণিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যার ফলে আশেপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: