শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
ইসবগুল যেভাবে খেলে বেশি উপকার পাবেন জি-মেইলের স্টোরেজ ফুল? জেনে নিন খালি করার সহজ উপায় ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না: -অধ্যাপক আনু মুহাম্মদ সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কুলাউড়ায় কংক্রিট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩ নড়াইলের লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষ্যে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ার প্রত্যয়ে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ গঙ্গার তীরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ ভারতীয় পাইলট নিহত

বড়াইগ্রামে বিভাগীয় কমিশনারের ঝটিকা সফর

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঝটিকা সফর করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। রবিবার সকালে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন।

সফরের শুরুতেই বিভাগীয় কমিশনার উপজেলা কার্যালয় চত্বরে উপস্থিত শারীরিক প্রতিবন্ধী ও পঙ্গু ব্যক্তিদের খোঁজখবর নেন। পরে প্রশাসনের পক্ষ থেকে তাদের চলাচলের সুবিধার্থে নিজ হাতে হুইলচেয়ার বিতরণ করেন। এসময় তিনি অসহায় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। কোনো আনুষ্ঠানিক মঞ্চ বা দীর্ঘ বক্তব্য ছাড়াই সরাসরি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

পরে তিনি বড়াইগ্রাম সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। সেখানে ভূমি অফিসের ডিজিটাল সেবা কার্যক্রম, ই-নামজারি প্রক্রিয়া এবং রেকর্ড রুমের নথিপত্র সরেজমিনে পরিদর্শন করেন। ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। সেবার মান নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

সফরকালে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীরসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

কোনো বিশেষ অনুষ্ঠান বা সভা ছাড়াই বিভাগীয় কমিশনারের এই সরাসরি তদারকি ও মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। বড়াইগ্রামবাসী তার এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: