সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে ২০টি মসজিদ অনুদানের চেক বিতরণ মার্কিন বিমানঘাঁটি ও পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে আবেদন করবেন যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা

স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতি করে হুমকি, মন্ত্রণালয়ে অভিযোগ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের স্বাক্ষর জালিয়াতি করে আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে হুমকির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার (১২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এই অভিযোগ দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, আমি মো. আলাউদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যান, বায়ো ন্যাচার হাইটেক এগ্রো, আমিনকোর্ট, মতিঝিল, ঢাকা। দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি।

মনির হোসেন (মোবাইল: ০১৩০১৮৮০০৬২) নামের এক ব্যক্তি, লুমিনাস গ্রুপ নামক এমএলএম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেনের (অ্যাপার্টমেন্ট ইউনিট নং-২-সি, ১ম তলা, গুলশান গ্রেস, প্লট নং-০৮, রোড নং-সাউথ এভিনিউ, ব্লক-সি, গুলশান-১, ঢাকা) প্ররোচনায় দীর্ঘদিন যাবৎ আমাকে চাঁদা দাবির উদ্দেশ্যে হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন।

এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে এবং ভুয়া সরকারি সিল ব্যবহার করে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে মর্মে একটি ভুয়া পত্র প্রেরণ করে আমাকে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করা হচ্ছে। অভিযোগে আরও বলা হয়েছে, গত ২৯ এপ্রিল বিকাল আনুমানিক ৩টায় মনির হোসেন মোবাইলে যোগাযোগ করেন। তিনি সাক্ষাতের জন্য চাপ দেন এবং সাক্ষাৎ না করলে ‘বড় ধরনের ক্ষতি’ হবে বলে হুমকি প্রদান করেন। কারণ জানতে চাইলে তিনি জানান যে, লুমিনাস গ্রুপের এমডি রাকিব হোসেন তার মাধ্যমে টাকা আদায়ের দায়িত্ব দিয়েছেন।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রীর নাম ভাঙিয়ে এই ভুয়া স্বাক্ষর ও হোয়াটসঅ্যাপ মেসেজসহ দায়ীদের শনাক্ত করতে ইতোমধ্যে সিআইডির ফরেনসিক বিভাগে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল আহমেদ বলেন, আমরা বিষয়টি জেনেছি। কোনো ধরনের জালিয়াতি করে কেউ রেহাই পাবে না। বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: