শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম
শিশু রা‌মিসা‌কে উৎসর্গিকৃত ক‌বিতা প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে: বিমানবন্দর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসান ভূমি ব্যবস্থাপনার এক নতুন মাইলফলক শুরু করেছেন “এসিল্যান্ডের জবাব” নামক গণশুনানি নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২ ধনবাড়ীতে পুন:খাল খনন পরিদর্শন ইউএনও’র মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু অভিজ্ঞদের বাদ দিয়েই ইল্যাংন্ড বিশ্বকাপ দল ঘোষণা ‘টিকটক বউ’ প্রথম দেখাতেই ভালো লাগা বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন, শক্তি প্রদর্শনে রাশিয়ার বড় মহড়া নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসান ভূমি ব্যবস্থাপনার এক নতুন মাইলফলক শুরু করেছেন “এসিল্যান্ডের জবাব” নামক গণশুনানি

বরিশাল ব্যুরো :
ভূমি সেবার শুদ্ধতাই কমাতে পারে সামাজিক বিরোধ – এই অভিপ্রায় নিয়ে এসিল্যান্ড মোঃ মেহেদী হাসানের প্রচেষ্টায় গৌরনদীর ভূমি ব্যবস্থাপনায় এসেছে আমূল পরিবর্তন। জনগণের কাছে “এ্যাসিল্যান্ডের জবাব” নামক গণশুনানি কার্যক্রম চালু করেছেন তিনি। প্রশংসায় ভাসছেন সর্ব মহলে।

বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা গৌরনদী। একসময় উপজেলার ভূমি ব্যবস্থাপনায় নিয়ে ছিল নানা অনিয়মও দুর্নীতির অভিযোগ এবং তদবির ও দালালদের দৌরাত্ম্য। কিন্তু গৌরনদী উপজেলায় ভূমি প্রশাসনে গতি, স্বচ্ছতা ও জনসেবামুখী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিজেই গ্রহণ করেন প্রায় শতভাগ শুনানি। শুনানির সময় সেবা প্রার্থীকে সেবার ফি এবং তা পরিশোধের উপায় বলে দেয়া, কারও কোন সেবা পেতে অতিরিক্ত টাকা দিতে হয়েছে কিনা জিজ্ঞাসাবাদ এবং আবেদনকারীকে নিজে হাজির হয়ে হাজিরা তালিকায় স্বাক্ষর করার পদ্ধতি চালু করায় অফিস স্টাফ ও দালালসহ মধ্যসত্বভোগীদের সকল দৌরাত্ম বন্ধ হয়েছে। এমনটিই বলেছেন অফিসে আসা সেবা গ্রহীতারা। পাশাপাশি এসিল্যান্ডের করা কাজ নিয়ে যদি কারও কোন অভিযোগ, আপত্তি থাকে বা পরামর্শ নেয়ার প্রয়োজন হয় “সাপ্তাহিক বৃহস্পতিবার: জনগণের কাছে এসিল্যান্ডের জবাব ” নামক গণশুনানিতে এসে সরাসরি এসিল্যান্ডকে জিজ্ঞাসা করার সুযোগ রাখায় সেবা প্রার্থীরা সহজেই পেয়ে যান কাঙ্ক্ষিত পরামর্শসহ প্রয়োজনীয় সমাধান।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, নামজারি (মিউটেশন) প্রক্রিয়া দ্রুত সম্পন্ন, খাস জমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং ভূমি বিরোধ নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ ও অফিসে রক্ষিত বিভিন্ন তথ্যের ডাটাবেইজ করার কারনে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং সেবার মান বৃদ্ধি পেয়েছে যা ভবিষ্যতে সিভিল বিরোধ কমাবে বলে জানান।

এছাড়া যোগদানের পর থেকে বাল্যবিবাহ রোধ, বাজার মনিটরিং, ভূয়া ডাক্তার আটক, নিরপেক্ষভাবে নির্বাচনি দায়িত্ব পালন, অবৈধ দখল উচ্ছেদ, সরকারি জমি রক্ষা ও মাদক প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইন প্রয়োগে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে, এসব কার্যক্রম প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়িয়েছে।

এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান সম্পর্কে খোজ নিয়ে জানা যায় তার পূর্বের স্টেশনেও তিনি সততা ও দক্ষতার আলো ছড়িয়েছেন। তিনি নেত্রকোনার নেজারত ডেপুটি কালেক্টর হিসেবে ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় সদস্য-সচিবসহ তার সকল দায়িত্বে পালনে সততা ও সচ্ছতা রক্ষা এবং ভোলার বোরহানউদ্দিনে সহকারী কমিশনার (ভূমি ) ও পৌর প্রশাসক হিসেবে সততা ও সচ্ছতার সহিত কাজ করায় পেয়েছেন মানুষের আস্থা ও ভালোবাসা। ভোলার বোরহানউদ্দিন থেকে বর্তমান স্টেশন গৌরনদীতে আসার সময় হাজার হাজার মানুষ তাকে সেখানে রাখার জন্য করেছেন মানববন্ধন।

উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, বর্তমান এসিল্যান্ড দায়িত্ব নেওয়ার পর ভূমি অফিসে শৃঙ্খলা ফিরে এসেছে এবং মানুষ নিজে এসে পরামর্শসহ যাবতীয় নিজ কাজ নিজে করতে পারছেন।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, “জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। ভূমি সংক্রান্ত সেবা সচ্ছতার সহিত সহজ ও দ্রুত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পাশাপাশি এসিল্যান্ড হিসেবে শুধু নিজে সৎ থাকলে হবে না কন্ট্রোলিং ও মনিটরিং এর মাধ্যমে সেবায় সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে”

গৌরনদীতে ভূমি প্রশাসনে সেবার মানোন্নয়নে এসিল্যান্ড মোঃ মেহেদী হাসানের উদ্যোগ ভূমি সেবায় ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা যা নতুন বাংলাদেশ বিনির্মাণে জন কাঙ্ক্ষিত বলে মনে করা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: