রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

সমন্বিত প্রচেষ্টা ও ইচ্ছায় আইন-শৃংখলা স্বাভাবিক থাকতে পারে.উপমন্ত্রী হাবিবুন নাহার

মোংলা সংবাদদাতা :: সকলের সম্বনিত প্রচেষ্টায় ও ইচ্ছায় আইন-শৃংখলা স্বাভাবিক থাকতে পারে। জনসাধারণ এবং আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস-নৈরাজ্য এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। অন্যায় করলে কাউকেই ছাড় দিতে রাজী না বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৮ সেপ্টেম্বর বুধবার সকালে মোংলা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা অফিসার্স ক্লাবে আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।

বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ও থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সেলিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহান আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজিনা বেগম নারজিন, জেজেএস’র তরুন বড়–য়া প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি সদ্য অনুষ্ঠিত শারদীয় দুর্গোৎসব শান্তি এবং সম্প্রীতির মাধ্যমে সমাপ্ত হওয়ায় জনসাধারণ এবং আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা আইন-শৃংখলা কমিটির সভার আগে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাতধোয়া দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। এসময় তিনি মোংলা উপজেলার ৬ ইউনিয়নে ৬শো উপকারভোগীর মাঝে জনস্বাস্থ্য কীটবক্স বিতরণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: